মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ সময় দেখুন
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ


চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর কোতোয়ালি থানার হাজারী লেইনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে তাকে আটক করে মারধর করা হয়।

পিটুনির শিকার আসিফুর রহমান (২৬) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে আসিফুর নগরীর হাজারী লেইনে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে দিয়ে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন তাকে চিনতে পেরে পথরোধ করেন। এ সময় স্থানীয় লোকজনও সংঘবদ্ধ হয়ে তাকে ধরে বেধড়ক মারধর করে।

খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। তখন আসিফুরকে আহত অবস্থায় লোকজন পুলিশের গাড়িতে তুলে দেয়। বর্তমানে আসিফুর কোতোয়ালি থানায় আছেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম সারাবাংলাকে বলেন, ‘প্রিমিয়ার ইউনিভার্সিটির বাইরে রাস্তায় এক ছাত্রলীগ নেতাকে ধরে লোকজন আমাদের কাছে দিয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না সেটা আমরা যাচাই-বাছাই করে দেখছি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর