বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান

চট্টগ্রামে হত্যা মামলায় প্যানেল মেয়র গ্রেফতার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৯১ সময় দেখুন
চট্টগ্রামে হত্যা মামলায় প্যানেল মেয়র গ্রেফতার – Corporate Sangbad


আইন-আদালত


চট্টগ্রাম প্রতিনিধি: হত্যা মামলায় অভিযুক্ত মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ জুন) সকালে চট্টগ্রাম নগর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

শাখের ইসলাম রাজু মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, শুক্রবার (২৫ জুন) রাতে কাউন্সিলর শাখের ইসলাম রাজু’র মালিকানাধীন প্রতিষ্ঠান হোপ মা ও শিশু হাসপাতালের একটি কক্ষে মো.আজিম হোসেন শাহাদাতকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহাদাতের পিতা আবদুল বাতেন বাদী মিরসরাই থানায় হত্যা মামলা করেন। মামলায় প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুকে প্রধান আসামি করা হয়। মৃত শাহাদাতের বাড়ি ফেনীর দাগনভূইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকায়।

ওসি মজিবুর রহমান বলেন, শাহাদাত হত্যা মামলায় শাখের ইসলাম রাজুকে চট্টগ্রাম নগর থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। পরে আদালতে পাঠানো হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর