রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

চন্দনাইশের বিপক্ষে ১০ গোলে বিশাল জয় পেল আনোয়ারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৫৪৫ সময় দেখুন
চন্দনাইশের বিপক্ষে ১০ গোলে বিশাল জয় পেল আনোয়ারা

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) দ্বিতীয় রাউন্ডে চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা টিমের বিপক্ষে ১০-০ গোলে বিশাল জয় পেয়েছে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা টিম।

মঙ্গলবার (২২ জুন) বিকাল ২:৩০ মিনিটে চট্টগ্রাম এম এ আজিজ ষ্টেডিয়ামে মুখোমুখি হয় আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা টিম ও চন্দনাইশ উপজেলা ক্রীড়া সংস্থা টিম। শুরু থেকেই খেলা নিয়ন্ত্রনে নিয়ে যায় আনোয়ারা। সম্পূর্ন চাপে রেখে এক-এক করে ১০টি গোল চন্দনাইশ ক্রীড়া সংস্থা টিমের জালে জড়াতে সক্ষম হয় আনোয়ারা ক্রীড়া সংস্থা টিমের খেলোয়াড়রা।

খেলার নির্দিষ্ট ৯০ মিনিটে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা টিমের খেলোয়াড় সাদিয়া তাবাসসুম মিলি ৫ গোল, ফাহিমা সুলতানা ৩ গোল, পূর্ণিমার ২ গোলে আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থা টিমের জয় নিশ্চিত করেন।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)শেখ জুবায়ের আহমেদ, বারখাইন ইউপি সদস্য আজিজুল হক আজিজ, আনোয়ারা ক্রীড়া সংস্থার টিম ম্যানেজার মোহাম্মদ এনামুল হক, নিলুফার কায়সার স্মৃতি একাডেমির কোচ মোহাম্মদ আলী, সহকারী কোচ মোহাম্মদ এরশাদ, প্রশাসনিক কর্মকর্তা সামশুল হক, অফিসিয়াল কর্মকর্তা মোহাম্মদ টিপু প্রমুখ।

বাঁশখালী ক্রীড়া সংস্থা টিমের বিপক্ষে ধারাবাহিক বিশাল জয় অর্জন করায় আনোয়ারা ক্রীড়া সংস্থা টিমকে অভিনন্দন জানিয়েছেন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শেখ জুবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভির হাসান চৌধুরী সহ ক্রীড়ামোদি লোকজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর