শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর ঘোষণা: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২৪২ সময় দেখুন
চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর ঘোষণা: শিক্ষামন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: চলতি মাসেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ম সভায় এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ এখন শেষ পর্যায়ে। আবেদন যাচাই-বাছাই কাজ শেষ হয়েছে। চলতি মাসের যে কোনো দিন এ তালিকা প্রকাশ করা হবে।’

যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেই এমপিও দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এর আগে, ২০২১ সালের ১০ অক্টোবর থেকে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। আবেদন শেষ হয় ৩১ অক্টোবর।

এমপিও পেতে এবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ মিলিয়ে সাড়ে চার হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

এ ছাড়াও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে প্রায় তিন হাজার নয়শ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছে। আবেদনকৃত মোট সাড়ে আট হাজার প্রতিষ্ঠানের ৯০ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির জন্য অপেক্ষা করছেন।

এ সব প্রতিষ্ঠানের অবকাঠামো ও জমির কাগজপত্র যাচাই-বাছাই শেষ করে দেখা হয়েছে। এরপর বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে আবেদনকৃত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, ফলাফল ও স্বীকৃতি নবায়নের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে।

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর