নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র কেন্দ্রীয় নতুন আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট সাংবাদিক ফয়সাল আজম অপু কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে সোমবার (২২ নভেম্বর) টুঙ্গিপাড়া যাচ্ছেন। সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে।
একই দিন নতুন আহবায়ক কমিটির সাধারণ সভা ও জেলা/উপজেলার সদস্যদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় বিএমএসএফ’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ সকল শাখা সমুহের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহবান করা যাচ্ছে।
বিএমএসএফ’র আহবায়ক শহীদুল ইসলাম পাইলট সদস্য সচিব আহমেদ আবু জাফর এ আহবান জানিয়েছেন।
বিএমএসএফ সাংবাদিকদের কল্যাণে অতীতের মত পেশার মর্যাদা রক্ষায় কাজ করে যাবে।
গতকাল শনিবার বিকাল ৪টায় সকল শাখাসমুহের নেতৃবৃন্দের সাথে জুম মিটিং এর মাধ্যমে সকল সদস্যকে অবগত করা হয়। দেশের সকল শাখাসমুহের নেতৃবৃন্দও যুক্ত ছিলেন জুম মিটিং এ।