শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ছুটি শেষে আপিল বিভাগে বিচার কাজ শুরু – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
ছুটি শেষে আপিল বিভাগে বিচার কাজ শুরু – Corporate Sangbad


আইন-আদালত

কর্পোরেট সংবাদ ডেস্ক : অবকাশকালীন ও ঈদুল ফিতরের ২৩ দিনের ছুটি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) সকাল ৯ টা ১০ মিনিট থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ও বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ চলছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে রয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী।

এদিকে সকাল সাড়ে ১০ টা থেকে হাইকোর্টের ৫০ টি বেঞ্চে এক যোগে বিচারকাজ শুরু হবে। অবকাশকালীন ও ঈদুল ফিতরের ২৩ দিনের ছুটি শেষে সব্বোর্চ আদালত খোলার আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত হবে আদালত অঙ্গন।

গত ৭ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এর সাথে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর