শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

ছেলে-মেয়ে-নাতির সঙ্গে আলিম পাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
ছেলে-মেয়ে-নাতির সঙ্গে আলিম পাস


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খাগড়াছড়ি: মেয়ে, ছেলে, বড় মেয়ের ঘরের নাতির সঙ্গে ৫০ বছর বয়সে উচ্চ মাধ্যমিক (আলিম) পাস করে তাক লাগিয়ে দিলেন খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

তিনি আজ খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা হতে জিপিএ ২.১৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি ১৯৮৭ সালে এসএসসি পাস করেছিলেন।

সিরাজুল ইসলাম বলেন, ‘আজকে আমার পরিবারের সবাই আনন্দিত। মেয়ে-ছেলে-নাতির সঙ্গেও আমি আলিম পাস করেছি।’

তিনি জানান, তার ছোট মেয়ে মাহমুদা সিরাজ খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ৪.১৭ পেয়ে, ছেলে হাফেজ নেছারুদ্দীন আহমেদ চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদরাসা থেকে জিপিএ ৪.০০ পেয়ে এবং বড় মেয়ে নাজমা আক্তারের ছেলে তথা বড় নাতি নাজমুল হাসান খাগড়াছড়ি সরকারি কলেজ হতে জিপিএ ৪.৬৭ পেয়ে পাস করেছে।

দীর্ঘ সময় পরে এইচএসসি পরীক্ষা (আলিম) পাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই আনন্দ সীমাহীন, ভাষায় প্রকাশ করতে পারব না। ইচ্ছা ও অধ্যাবসায়ের কারণেই পাস করেছি।’

পরিবারের সব সদস্য ও শিক্ষকরা পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান সিরাজুল ইসলাম।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর