শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

জবির মূল ফটক যেন মরণফাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৮৯ সময় দেখুন
জবির মূল ফটক যেন মরণফাদ

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রাচীর সংলগ্ন ফুটপাত দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রেনের কাজ মাস পেরিয়ে গেলেও তাতে এখনো ঢাকনা বসানো হয়নি। তাই হাটার পথে বিপাকে পরছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারন পথচারীরা। কেউ চলতে গিয়ে আছড়ে পরছেন কেউ বা নিজের মূল্যবান সম্পদ খোয়াচ্ছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিজা জানান, কিছু আগে আমি এপথে চলতে গিয়ে হোঁচট খাই। এতে আমি নিজেকে সামলে নিতে পারলে আমার হাতে থাকা ফোন ড্রেনের ময়লা পানিতে পরে যায়। অন্যান্যদের সহযোগীতায় ফোনটি তোলা গেলেও এখন আর তা ব্যবহার উপযোগী নয়।

এ বিষয়ে জবি প্রক্টর মোস্তফা কামালের সাথে কথা বলা হলে তিনি জনান, ড্রেনের বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের দায়িত্বরতদের সাথে যোগাযোগ করা হলে দ্রুত কাজ শেষ হবে বলে আশ্বস্ত করা হলেও তা হয়নি। বিশ্ববিদ্যালয় থেকে আজ লোক পাঠানো হবে এ বিষয়ে খোজ নেয়ার জন্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর