শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

জবি ছাত্র-শিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১২২ সময় দেখুন


জবি করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৫ ১৩:৩৫ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৫ ১৩:৩৭

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র-শিবিরের নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আসাদুল ইসলাম ও সেক্রেটারি হিসেবে রিয়াজুল ইসলাম মনোনীত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় শাখা ছাত্র-শিবিরের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়। এছাড়া সদস্যদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত হন। শাখা ছাত্র-শিবিরের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে সভাপতি নির্বাচিত মো. আসাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি রিয়াজুল ইসলাম আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল আলিম আরিফ।

সারাবাংলা/এমপি

ছাত্রশিবির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)
জবি ছাত্রশিবির





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর