সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

জয়পুরহাটে বিষপানে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২২৫ সময় দেখুন
জয়পুরহাটে বিষপানে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

এস ‌কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে রাইসা খাতুন ওরফে চম্পা (১৩) নামে এক স্কুলছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামে এ ঘটনা ঘটে।

রাইসা ওই গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে ও মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে রাইসা খাতুন ওরফে চম্পা। শনিবর রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হওয়ায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরও অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তাকে নিয়ে বগুড়া যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর