শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্য আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৬ সময় দেখুন
জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চোর চক্রের ৩ সদস্য আটক

এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের বিভিন্ন এলাকায় ইরি মৌসুমের শুরুতে মাঠের মধ্যে স্থাপিত সেচ পাম্পে সংযুক্ত বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত সিন্ডিকেট চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি সকালের দিকে কালাই উপজেলার বেগুনগ্রাম ও ইমামপুর এলাকা থেকে বৈদ্যুতিক মিটার বক্স, এ্যালোমিনিয়ামের তারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কালাই উপজেলার ইমামপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২৭), বেগুনগ্রামের আছির উদ্দিনের ছেলে আলম ফকির (৪৭) এবং একই গ্রামের মৃত সাদেক মন্ডলের ছেলে সাজু মন্ডল (৩০)।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, আটকৃতরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। উপজেলার বেগুনগ্রাম ও ইমামপুর এলাকায় বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চোর চক্রের সদস্যরা অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক মিটার বক্স, এ্যালোমিনিয়ামের তারসহ চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর