বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

‘জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৯২ সময় দেখুন
‘জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত’


ইউনাইটেড নিউজরুম

জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য সম্পূর্ণরূপে উদ্দেশ্যপ্রণোদিত ও দেশের মানুষকে বিভ্রান্তিতে ফেলার কূটকৌশল।তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা অবিলম্বে প্রত্যাহার ও জাতির কাছে ভুল স্বীকার করবেন। মঙ্গলবার পৃথক বিবৃতিতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা এ দাবি জানান জাফরুল্লাহ চৌধুরীর কাছে।

যুবদলের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন বলেন, তারেক রহমান উড়ে এসে জুড়ে বসেননি। বাংলাদেশের গৌরবময় এক রাজনৈতিক পরিবারে তাঁর জন্ম। রাজনীতি তাঁর শিকড়ে প্রোথিত। এটা প্রমাণিত সত্য যে তারেক রহমান মানেই শাসকগোষ্ঠীর আতঙ্ক ও গাত্রদাহের কারণ। মূলত এক–এগারো থেকে বিরাজনীতিকরণের যে অশুভ প্রক্রিয়া শুরু হয়েছে, জিয়া পরিবার ও তারেক রহমান তার প্রধান টার্গেট। সেই ষড়যন্ত্র ও প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। বাংলাদেশের রাজনীতি থেকে তারেক রহমানকে মাইনাস করা গেলেই তাদের ষোলোকলা পূর্ণ হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর