শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাবিতে ফারজানা ইসলামের বিচারের দাবিতে বিক্ষোভে শিক্ষকদের বাধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১৯৫ সময় দেখুন
জাবিতে ফারজানা ইসলামের বিচারের দাবিতে বিক্ষোভে শিক্ষকদের বাধা


জাবি করেসপন্ডেন্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীদের একাংশ। মিছিলে ফারজানাপন্থি শিক্ষকরা বাধা দিয়েছেন এমন অভিযোগ উঠেছে।

বুধবার (২ মার্চ) বিকেলে পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের দিকে এগিয়ে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ে। এ সময় তাদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। পরে তারা মিছিলকে রাস্তা ছেড়ে দিতে বাধ্য হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের রাগ-ক্ষোভ আছে। কারণ তাদের বিরুদ্ধে অত্যাচার-নিপীড়ন হয়েছে বলে দাবি করছে তারা। তারা উপাচার্যের বাসভবনের সামনে গেছে। অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে অভিযোগ কিন্তু উনি এখন আর উপাচার্য নেই। তবে উনি আমাদের সহকর্মী। সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদেরকে বোঝাতে চেয়েছি।’

মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলম সই করা এক বিজ্ঞপ্তিতে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়।

প্রসঙ্গত, চলমান উন্নয়ন প্রকল্পের দুর্নীতির অভিযোগে বেশি আলোচিত হন ফারজানা ইসলাম। ওই সময় শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ দিয়ে হামলা করিয়ে সেটিকে গণঅভ্যুত্থান আখ্যা দেওয়ায় ব্যাপক সমালোচিত হন তিনি।

এর আগে, ২০১৭ সালের এক শিক্ষার্থী বিক্ষোভ থেকে আলোচনার নামে নিজ বাসভবনে ডেকে নিয়ে ৬৪ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করেন ফারজানা ইসলাম। সে সময় ‘কাঁঠাল তত্ত্ব’র উদ্ভব ঘটিয়ে তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা তার বাসভবনে কাঁঠাল ছুড়ে তাকে হত্যার চেষ্টা করেছিল।

২০১৪ সালে অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রথম মেয়াদে উপাচার্যের দায়িত্ব পান। প্রথম মেয়াদ শেষ হলে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আবারও তাকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। একই বছর ২ মার্চ তিনি দ্বিতীয় মেয়াদের দায়িত্বভার গ্রহণ করেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর