সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

জামালপুরে ঘরে স্ত্রী রেখে পরকীয়ায় আসক্ত ইউপি সদস্যকে গণপিটুনি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ সময় দেখুন
জামালপুরে ঘরে স্ত্রী রেখে পরকীয়ায় আসক্ত ইউপি সদস্যকে গণপিটুনি

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদের সদস্য ও আদ্রা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম সুমন (৩৫) পরকীয়ার জের ধরে স্থানীয়দের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা ফকিরপাড়া এলাকায় গণধোলাই দেয় স্থানীয়রা। 

ইউপি সদস্যকে আটক করে গণধোলাইয়ের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে আদ্রা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং আদ্রা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

জানা যায়, উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা ফকিরপাড়া এলাকায় গ্রামের নুরনবীর স্ত্রী ফুলবানে বেগমের (ছদ্মনাম) (৩০) সাথে নাওঘাটা এলাকার মৃত মজনু মেম্বারের ছেলে ইউপি সদস্য আরিফুল ইসলাম সুমনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
এরই সূত্র ধরে বুধবার গভীর রাতে ফুলবানু বেগমের (ছদ্মনাম) এর সাথে সুমন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এসময় এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়।
সুমনের স্ত্রী থাকা অবস্থায়ও নানা অনৈতিক কর্মকাণ্ড করায় তারা ক্ষুব্ধ। নৈতিক স্থখলের কারণে তাকে ইউপি সদস্যের পদ থেকে অপসারণের দাবি জানান তারা।
এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও যুবলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম সুমনের মোবাইলে একাধিক বার কল দিলেও তাকে পাওয়া যায়নি। 
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুজ্জামান বলেন, এখনো এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর