সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
জামালপুর রেলওয়ে প্লাটফর্ম থেকে শাওন (২৫) নামে এক টিকিট কালোবাজারীকে টিকিটসহ হাতেনাতে ধরেছেন স্টেশন মাস্টার।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে জামালপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক টিকিট কালোবাজারী শাওন পৌর শহরের শাহাপুর এলাকার সোলাইমানের ছেলে।
স্টেশন মাস্টার দেওয়ান হারুন জানান, ‘বিকালে স্টেশন প্লাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে আন্তঃনগর ট্রেনের ৯টি টিকিটসহ শাওনকে হাতেনাতে ধরা হয়। ওই টিকিটের মূল্য ২০৭০ টাকা। এছাড়াও তার কাছে থেকে নগদ আরও ১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে তাকে রেলওয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেন স্টেশন মাস্টার।
এ প্রসঙ্গে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রবিউল ইসলাম বলেন, ‘স্টেশন মাস্টার শাওন নামে একজনকে ৬ টি আন্তঃনগর তিস্তা ট্রেনের টিকিটসহ ধরেছেন। ওই ৬টি টিকিটে ৯টি আসনের। পরে রেলওয়ে থানা পুলিশের আছে সোপর্দ করেন। তাদের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’