রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

জুনে ১ লাখ ২২ হাজার বিও হিসাব কমেছে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৫৪ সময় দেখুন
জুনে ১ লাখ ২২ হাজার বিও হিসাব কমেছে – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : নবায়ন না করার কারণে জুন মাসে বেনিফিশিয়ারি ওনার্স( বিও) হিসাব কমেছে। গত মাসে ১ লাখ ২২ হাজার ৩৮৬টি বিও হিসাব বন্ধ হয়ে গেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মে মাসের শেষ দিন অর্থাৎ ৩১ মে পুঁজিবাজারে বিও হিসাব ছিল ২৬ লাখ ৫৮ হাজার ৮১৭টি। আর জুন মাসের শেষ দিন অর্থাৎ ২৯ জুন বিও হিসাব ২৫ লাখ ৩৬ হাজার ৪৩১টিতে দাঁড়ায়। অর্থাৎ জুন মাসে ১ লাখ ২২ হাজার ৩৮৬টি বিও হিসাব বন্ধ হয়ে গেছে।

জুন মাসে পুরুষদের বিও ৯১ হাজার ২০৬টি কমে দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৯ হাজার ৪৪৯টিতে। মে মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৯ লাখ ৬০ হাজার ৬৫৫টিতে।

আর জুন মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৩১ হাজার ৩৭৭টি কমে ৬ লাখ ৫২ হাজার ২৭৫টিতে দাঁড়িয়েছে। মে মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬ লাখ ৮৩ হাজার ৬৪২টিতে।

মে মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৪ হাজার ৫২০টিতে। আর জুন মাসে কোম্পানি বিও ১৮৭টি বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৭টিতে।

জুন মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১ লাখ ৭৪৪টি বিও হিসাব কমেছে। এর মাধ্যমে জুন মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২৩ লাখ ৮০ হাজার ৮৭৪টিতে। যা মে মাসের শেষ দিন ছিল ২৪ লাখ ৮১ হাজার ৬৪৮টিতে।

জুন মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ২১ হাজার ৭৯৯টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার ৮৫০টিওেত। মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৬২ হাজার ৬৪৯টিতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর