বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত

জুলাই গনঅভ্যুখানের প্রথমবার্ষিকী জামায়েত ইসলামীর গণ মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৪৪ সময় দেখুন
জুলাই গনঅভ্যুখানের প্রথমবার্ষিকী জামায়েত ইসলামীর গণ মিছিল

বিশেষ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জোরারগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোরারগঞ্জ থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫ ইং তারিখে বারইয়ারহাট কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে এ গণমিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিল শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নূরুল হুদা হামিদী।
তিনি বলেন,
“জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে এক সাহসী ভূমিকা রেখেছে। এ দিনটি গণতন্ত্র, ইনসাফ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। আমরা সেই আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।”

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন,
“এই দিনে আমরা কেবল অতীতকে স্মরণ করি না, বরং ভবিষ্যতের পথচলার অঙ্গীকারও করি। দেশের স্বার্থে, জনগণের কল্যাণে এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন চলমান থাকবে।”

গণমিছিলে জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গণমিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জোরারগঞ্জ থানা শাখা, চট্টগ্রাম আয়োজিত এই গণমিছিল স্থানীয়ভাবে দারুণ সাড়া ফেলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর