সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

জুলাই বিপ্লব ও খালেদা জিয়ার নামফলককে নিয়ে কটুক্তি করায় জবি ছাত্রলীগ নেতাকে মারধর 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১১৩ সময় দেখুন
জুলাই বিপ্লব ও খালেদা জিয়ার নামফলককে নিয়ে কটুক্তি করায় জবি ছাত্রলীগ নেতাকে মারধর 

জবি প্রতিনিধি:

“জুলাই বিপ্লব” এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন নিয়ে কটুক্তি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হানিফ আহমেদ ও জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের সাবেক সভাপতি আল আমিন এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি রাব্বানীকে মারধর করেছে সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল ২০ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সময় সন্ধ্যায় টিএসসিতে এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, বিশ্বজিৎ হত্যার অন্যতম নেতৃত্বদানকারী ও জুলাই বিপ্লবের বিপরীতে অবস্থান নেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হানিফ আহমেদকে নিয়ে জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের সাবেক সভাপতি আল আমিন এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি রাব্বানী টিএসসির সিরাজের চায়ের দোকানে অবস্থান নেয়। পরবর্তীতে তারা “জুলাই বিপ্লব” এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন নিয়ে কটুক্তি করে। টিএসসিতে উপস্থিত সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ সাবেক সহ সভাপতি হানিফ আহমেদ, আল আমিন ,রাব্বানীসহ ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ অনিক কুমার দাস, নাহিয়ান বিন হক অনিক, মাহবুব আলম, তানভীর ও রাফেল আহত হয়। 

পরবর্তীতে টিএসসিতে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা মধ্যস্থতা করে তাদেরকে টিএসসি থেকে বের করে দেয়। মারধরের শিকার ভুক্তভোগী আল-আমিন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। ভুক্তভোগী আল আমিনের সাথে একাধিক বার যোগাযোগর চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

আহত আরেক শিক্ষার্থী নাহিয়ান বিন হক অনিক বলেন, বিশ্বজিৎ হত্যার মিশিলের নেতৃত্বদানকারী, জুলাই বিপ্লবের বিরোধী শক্তি ও জবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হানিফ, আল আমিন, রাব্বানীসহ ছাত্রলীগ আরও কিছু নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপনের ব্যাপারে কটুক্তি ও জুলাই বিপ্লবের বিরুদ্ধে কথা বলে সেই সময় সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ করলে তারা আমাদের উপর হামলা করে আমাদের আহত করে। ওখানে ছাত্রলীগের হামলায় আমি, জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ অনিক কুমার দাস সহ অনেকেই আহত হয়। গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসরদের পুনর্বাসনের কোন সুযোগ নেই। 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর