রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২২৩ সময় দেখুন
টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের নামাজের জন্য গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই ছাত্রসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
(৩ মে) মঙ্গলবার সকালে কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে আরিফুল, জুলহাস বাড়ারির ছেলে ফয়সাল মিয়া ও রাজ্জাক মিয়ার মেয়ের জামাই রাকিব মিয়া।

আরিফুর ও ফয়সাল দশকিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঈদের নামাজ পড়ার জন্য পাঁচ জন বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়।

এসময় বজ্রপাত হলে পাঁচ জনই আহত হন। তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর