রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

টাঙ্গাইলে আইস ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৭৩ সময় দেখুন
টাঙ্গাইলে আইস ও ইয়াবাসহ দুই মাদক কারবারি  আটক

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে অত্যাধুনিক মাদক ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা (দক্ষিণ) ডিবি পুলিশ।

বুধবার বিকেলে মির্জাপুর ক্যাডেট কলেজ সংলগ্ন হলিদ্রাচালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) ডিবি পুলিশের অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরিফুজ্জামান (৩৫), গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার বিল্লাল হোসেনের ছেলে কামরুজ্জামান (২৪)। এ সময় ২৮ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১ হাজার পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটক হওয়া ওই দুই মাদক বিত্রেতার বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর