রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

টাঙ্গাইলে ইউএনও ও মহিলা বিষয়ক কর্মকর্তার স্বাক্ষর জালে যুবকের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২০৪ সময় দেখুন
টাঙ্গাইলে ইউএনও ও মহিলা বিষয়ক কর্মকর্তার স্বাক্ষর জালে যুবকের কারাদণ্ড

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে সরকারি আদেশ অমান্য করে মাতৃত্বকালীন ভাতা নিয়ে প্রতারণা করার অপরাধে জনি (২৪) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ মল্লিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। প্রতারক জনি হেমনগর শশিমূখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল হোসেনের ছেলে।
জানা যায়, হেমনগর ইউনিয়ন থেকে তিন ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ মল্লিক ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসি শীলের জাল স্বাক্ষর করা মাতৃত্বকালীন ভাতা পরিশোধ কার্ড নিয়ে টাকার জন্য মহিলা বিষয়ক কার্যালয়ে যান। কর্তৃপক্ষ অফিস রেজিস্ট্রারে কার্ডগুলো তালিকাভুক্ত না পেয়ে ইউএনওকে অবহিত করেন।
অনুসন্ধানে দেখা যায়, হেমনগর ইউনিয়নের ২৫জন গর্ভবতী মহিলার কাছ থেকে মাতৃত্বকালীর ভাতা কার্ড করে দেয়ার কথা বলে ৬ হাজার টাকা করে ঘুষ নেয় প্রতারক জনি। বৈধভাবে কার্ড করে দিতে না পেরে স্বাক্ষর জাল করে ভুয়া ভাতা পরিশোধ কার্ড তাদের হাতে ধরিয়ে দেয় সে। পরে, ওই ইউনিয়নে গিয়ে জনিকে আটক করে এ দণ্ডাদেশ দেয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর