শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইলে নবনির্বাচিত আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ২০৪ সময় দেখুন
টাঙ্গাইলে নবনির্বাচিত আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলুদয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হাসান তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর রাতে তিনি মারা যান। দুপুরে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক তথ্যটি নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান তালুকদার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।লায়ন এম শিবলী সাদিক জানান, বাদ জোহর আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই সন্তান, ভাই-বোন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মাসুদুল হাসান তালুকদার এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিমসহ জেলা ও উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর (২০২১) আটিয়া ইউনিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। তার আগেই ৮ নভেম্বর (২০২১) চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বাবুল উজ্জামান মোল্লা (৪১) মারা যাওয়ায় নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাসুদুল হাসান তালুকদার নির্বাচিত হন। ১ ফেব্রুয়ারি শপথের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর