বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের নিয়ে উই হাটবাজার মেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের নিয়ে উই হাটবাজার মেলা

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
ঈদ উপলক্ষে টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী উই হাটবাজার মেলা। শনিবার টাঙ্গাইল পৌরসভার সভা কক্ষে নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স (উই) ট্রাস্টের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত একটানা চলবে এই মেলা। মেলায় ১৩টি স্টল বসেছিলো। মেলায় টাঙ্গাইলের সফল নারী উদ্যোক্তাদের পণ্য সরাসরি পরখ করে কেনার সুযোগ মিলে ক্রেতাদের।

মেলায় নারী উদ্যোক্তাদের হাতে তৈরি নানা ধরনের পণ্যে সাজানো হয়েছিল একেকটি স্টলে। কোনোটিতে দেশীয় তৈরি পোষাক, দেশীয় অলংকার, দেশীয় হস্তশিল্প, কোনো স্টলে বাহারি সাজসজ্জার উপকরণ। হাতে বানানো শীতল পাটির ব্যাগসহ বিভিন্ন পণ্য এ মেলায় উঠেছিলো। মেলায় কিনতে আসা ক্রেতা তানজিন তালুকদার বলেন, উই হাটবাজারে ঘুরে ভীষণ ভালো লাগলো। দেশি পণ্যের একসাথে সব সমাহার দেখে মন ভরে উঠে। সেই সাথে দামটাও আমার কাছে কম মনে হয়েছে মার্কেটের তুলনায়। সব ধরণের দেশি পণ্যই মোটামোটি ছিলো হাটবাজারের স্টলগুলোতে।

মেলার আয়োজকরা জানান, উই’র এ ধরনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তারা আরও উদ্বুদ্ধ হবে। দেশীয় পণ্য উৎপাদন ও প্রসারে ভূমিকা রাখবে। ছোট ছোট পরিসরে এমন মেলা স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনার খাত তৈরি করবে। নারীদের স্বাবলম্বী করে তোলা, কর্মসংস্থান তৈরি করা, দেশীয় পণ্যের প্রসার এবং তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই উই হাটবাজার মেলার আয়োজন।

তারা আরও জানান, ঢাকাসহ দেশের ৬৪ জেলায় উই হাটবাজার মেলা আজ থেকে শুরু হয়েছে। তারই অংশ হিসেবে টাঙ্গাইলের নারী উদ্যোক্তাদের নিয়ে এ মেলার আয়োজন করা হয়। আশা করি বিভিন্ন উৎসবে এ রকম আয়োজন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর