শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২২৬ সময় দেখুন
টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
চাল,ডাল,তেল’সহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলে সদর ও পৌর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ মার্চ) সকালে সদর ও পৌর বিএনপি টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় ও বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির উপদেষ্ঠা ও সাবেক সরাষ্ট্র মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, দেওযান শফিকুল ইসলাম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাবেক সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজগর আলী প্রমুখ।

বক্তারা, সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমুল্য জনগনের ক্রয়ক্ষমতার আওতায় আনার দাবী জানান। এবং তত্বাবধায় সরকার ছাড়া বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহন করবে না বলে হুশিয়ারী প্রদান করা হয়।

এসময় বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদল, মহিলাদলসহ বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর