মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভূমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মো. শাহানুর ইসলাম ঠান্ডু।
৬ মার্চ রবিবার সকালে টাঙ্গাইলে প্রেসক্লাবে জমি দখলি ব্যক্তিদের নাম উল্লেখ করে অভিযোগ তুলেছেন প্রভাবশালী এক সংসদ সদস্যের উপর।
টাঙ্গাইল পৌরসভার আশেকপুর ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী শাহানুর ইসলাম ঠান্ডু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, এক সংসদ সদস্যের একান্ত কাছের লোক হোসাইন সাদাব অন্তু, আলী হোসেন ও মো. আব্দুলসহ ২০ জনের বেশি লোকজন অস্ত্র নিয়ে জমি দখলের জন্য হামলা চালায়। হামলা চলাকালীন মুহুর্ত সিসি ক্যামেরায় বন্দী হওয়ায় সেই ক্যামেরাও ভেঙে নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগীরা টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচাতো ভাই আব্দুল কাদের, হাজী ছানোয়ার হোসেন, নজরুল, মিজানুর রহমান প্রমুখ।