সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

টাঙ্গাইলে সনাতন সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ সময় দেখুন
টাঙ্গাইলে সনাতন সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মতবিনিময়

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৯ সেপ্টম্বর) দুপুরে আয়োজিত মতহবিচনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নিবার্হী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো। মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নিবার্হী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার সভাপতি বিপ্লব দত্ত পল্টন, শ্রীশ্রী বড় কালীবাড়ীর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, শ্রীশ্রী ছোট কালীবাড়ীর সভাপতি সুভাষ সরকার প্রমুখ। বক্তরা বলেন, এবছর জেলার ১২টি উপজেলায় প্রায় ১২শ’ পূজা ম-পে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজাম-পগুলোতে জেলা বিএনপির উদ্যোগে পৌর ও উপজেলা বিএনপি থেকে বিএনপির স্বেচ্ছাসেবক টিম নিরাপত্তায় নিয়োজিত থাকবে। টিমগুলো জেলার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে।

মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জেলার সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর