মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশু ও সুধীজনদের নিয়ে জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে ১৮ এপ্রিল পুলিশ লাইনসে্ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর আমন্ত্রণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, পুলিশ ট্রেনিং সেন্টার এর কমান্ড্যান্ট, সির্ভিল সার্জন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) টাঙ্গাইল এর সভানেত্রী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তাগণ, মেয়রগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, বণিক সমিতির নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ীগণ, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, বিভিন্ন পেশাজীবী, ইমাম ও ওলামায়ে কেরামগণ এবং টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত পথশিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীরা। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারবৃন্দসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।