সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শহর রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাবনা বাইপাস এলাকার এক মহিলা তার ফসলি জমিতে আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার সময় একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহতের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ এখানে ফেলে রাখে। তিনি আরো বলেন, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর