সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে
পদ্মা সেতুর থিম সং পরিবেশন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২২৬ সময় দেখুন
টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়েপদ্মা সেতুর থিম সং পরিবেশন

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে পদ্মা সেতুর থিম সং পরিবেশন করা হয়েছে৷ ৩০ জুন বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ইনটেনজিবল ও টেনজিবল কালচারাল হ্যারিটেজ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে পদ্মা সেতু নিয়ে লেখা এ থিম সংটি পরিবেশন করা হয়৷ পদ্মা সেতুকে ঘিরে এ থিম সংটি লিখেছেন টাঙ্গাইলের কৃতি সন্তান সোলায়মান বাদশা। সুর করেছেন জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক সামছুজ্জামান দারু। গানটি পরিবেশন করেছেন জয়িতা ঘোষ দোলা ও দিপা সরকার৷ এসময় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্য পরিবেশন করা হয়৷ এসময় বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসান, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এলেন মল্লিক। এসময় উপস্থিত ছিলেন পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক মো. শরিফুল ইসলাম, মো.আব্দুল গফুর, মো. আব্দুল কদ্দুছ, মো. আব্দুল মান্নান প্রমুখ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আদনান ফিরোজ। এসময় প্রভাতী শিফটের সকল শিক্ষক এবং ছাত্রীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর