বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪,সংক্রমিত ৯৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩১৯ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪,সংক্রমিত ৯৪

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪ জনের। ৩৩০টি নমুনা পরীক্ষা করে সংক্রমিত হয়েছেন ৯৪ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮৭ জন।জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছে ৩ হাজার ৬০৩ জন।আর মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৩৩ জন।
আজ  শনিবার (৩ জুলাই) জেলা সিভিল সার্জন দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।মৃত্যুদের মধ্যে সদর উপজেলা এক, রাণীশংকৈল এক ও হরিপুরের দুইজন।সংক্রমিতদের মধ্যে সদর উপজেলার ৭০, বালিয়াডাঙ্গীর ৭, পীরগঞ্জ ৩, রাণীশংকৈল ৬ ও হরিপুরে ৮ জন রয়েছেন।করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জেন ডা. মাহফুজার রহমান সরকার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom