নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যানও বিশিষ্ট ব্যবসায়ী হেমায়েত উদ্দিন আহমেদ মারা গেছেন। গত রাত ১২.৩০ এ ইন্তেকাল করেছেন তিনি। ইন্না…. রাজিউন।
জানা গেছে, রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পোস্ট কোভিড জটিলতায় মারা যান তিনি। তার জানাযা বাদ জোহর কুমিল্লার বুড়িচং থানার রাজাপুর গ্রামে করা হবে। তাকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।






