বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

ডিজিটাল হাট উদ্বোধন করে গরু কিনলেন স্থানীয় সরকারমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৯৫ সময় দেখুন
ডিজিটাল হাট উদ্বোধন করে গরু কিনলেন স্থানীয় সরকারমন্ত্রী


ইউনাইটেড নিউজডেস্ক::স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম আজ রোববার ডিজিটাল পশুর হাটের উদ্বোধন করে এই হাট থেকেই ১ লাখ ৪৮ হাজার টাকায় একটি গরু কেনেন তিনি।  মন্ত্রীর কেনা গরুটির ওজন ৩৫০ কেজির আশপাশে, গায়ের রং বাদামি।

হাটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এর মধ্যেই আসছে পবিত্র ঈদুল আজহা। গত বছর মহামারির সময়েও হাটে পশু কেনাবেচা হয়েছে। গত বছর থেকেই সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ডিজিটালি পশু কেনাবেচার চেষ্টা করছে। তাতে সফলতাও পেয়েছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর