বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ডিবিএইচ এর নীট মুনাফা বৃদ্ধি ১৭%, ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষনা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৪৩ সময় দেখুন
ডিবিএইচ এর নীট মুনাফা বৃদ্ধি ১৭%, ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষনা – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের গৃহঋণ প্রদানকারী সর্ববৃহৎ প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের (ডিবিএইচ) নীট মুনাফা ২০২১ সালে ১৭% বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি এক সভায় প্রতিষ্ঠানটির পর্ষদ ২০২১ সালের জন্য ২৫% লভ্যাংশ প্রদানের প্রস্তাব করেছে, যার মধ্যে ১৫% নগদ এবং ১০% বোনাস। প্রস্তাবিত লভ্যাংশ আগামী ১৭ এপ্রিল, ২০২২ এ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
২০২১ সালে ডিবিএইচের পরিচালন মুনাফা অর্জিত হয় ১৯১.৭৬ কোটি টাকা এবং নীট মুনাফা অর্জিত হয় ১০৪.৩৯ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের চেয়ে যথাক্রমে ১৮% এবং ১৭% বেশি। ২০২১ সালে কোম্পানীর শেয়ার প্রতি আয় (ইপিএস) দাড়িয়েছে ৫ টাকা ৮৯ পয়সা টাকা যা আগের বছর ছিল ৫ টাকা ৩ পয়সা।
প্রতিষ্ঠার পর থেকে বিগত ২৫ বছর ডিবিএইচ দেশের আবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা এবং রাজশাহীতে কোম্পানীর কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৩,৩০০ কোটি টাকার অধিক গৃহঋণ বিতরণ করেছে। ডিবিএইচ দেশের একমাত্র আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টানা ১৬ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘ট্রিপল এ’ অর্জন করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর