আজ (২২ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৫৩ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৫৩.৬০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৫৮.৩০ টাকা। আজকে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় সর্বনিম্ন ৫৩ টাকা থেকে সর্বোচ্চ ৫৮.৩০ টাকায়। গত এক বছরে কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে সর্বনিম্ন ৩৮.৩০ টাকা থেকে সর্বোচ্চ ৮৩.২০ টাকায়। কোম্পানিটি ১ হাজার ৯৭৫ বারে ১৯ লাখ ৪৫ হাজার ২১২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১ কোটি ১ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটি ২০২১ সালে ১০ শতাংশ ও ২০২০ সালে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে বিনিয়োগকারীদের। কোম্পনিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পনিগুলো হচ্ছে- এপেক্স পিনিং ও নিটিং মিলস্ লিমিটেড ৯.৯৮ শতাংশ, ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড ৯.৪৯ শতাংশ, দি পেনিনসুলা চিটাগাং লিমিটেড ৯.২৯ শতাংশ, ডেলটা স্পিনার্স লিমিটেড ৮.১৬ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৮.০৯ শতাংশ, মুন্নো এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেড ৭.৪৯ শতাংশ, জিপিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ৬.৮৩ শতাংশ, জাহিদ স্পিনং লিমিটেড ৭.৬৯ শতাংশ, আমরা টেকনোলজিস লিমিটেড ৬.৪৩ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।






