নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে বস্ত্র খাতের কোম্পানি এস্কয়ার নিট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এস্কয়ার নিটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৯৭ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৩৬.১০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৩৬.১০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৩৯.৭০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৩৬.১০ টাকা থেকে ৩৯.৭০ টাকায়। কোম্পানিটি আজকে ১ হাজার ৬৪৩ বারে ৪৬ লাখ ৯৮ হাজার ৪১৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
হাওয়েল টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৯০ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৪৯.৫০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৫০.৩০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৫৪.৪০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৫০.৩০ টাকা থেকে ৫৪.৪০ টাকায়। কোম্পানিটি আজকে ৪১৫ বারে ৫ লাখ ৫১ হাজার ২৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- তশরিফা ইন্ডাষ্টিজের ৯.৩১ শতাংশ, এ্যাম্বি ফার্মার ৮.৭৪ শতাংশ, শেফার্ড ইন্ডাষ্টিজের ৭.৮৮ শতাংশ, জেএমআই হসপিটালের ৭.৭৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৬.৬৭ শতাংশ, ইবিএলএনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৯৭ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৯৭ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের ৫.৯৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।






