নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জাহিন টেক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৬৪ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৮.৩০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৮.৩০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৯.১০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৮.৩০ টাকা থেকে ৯.১০ টাকায়। কোম্পানিটি আজকে ৯৬২ বারে ৩৩ লাখ ৯৯ হাজার ৫৫৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লাখ ১০ হাজার টাকা। ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বর্তমানে মার্কেটের ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭.৯০ শতাংশ। কোম্পানিটির গত দিনের ক্লোজিং প্রাইজ ছিল ৪৮.১০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৪৯.৭০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৫১.৯০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৪৯ টাকা থেকে ৫২.৬০ টাকায়। কোম্পানিটি আজকে ১ হাজার ৪৩২ বারে ১১ লাখ ৬৩ হাজার ৯৮২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বর্তমানে মার্কেটের ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- ইনডেক্স এগ্রোর ৭.৬৮ শতাংশ, নূরানী ডায়িংয়ের ৭.৩৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ৭.০৩ শতাংশ, প্রাইম টেক্সের ৬.৬৮ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৬.৩২ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৬.২৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.১৮ শতাংশ, বিডিকমের ৫.৬৩ শতাংশ দর বেড়েছে।






