নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে বিবিধ খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিকিউজিট মেনুফ্যাকচারিং লিমিটেড এবং পতনের শীর্ষে বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার জেএমআই হসপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৭৭ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ২৬.৬০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ২৯.২০ টাকা ও ক্লোজিং প্রাইজ ২৯.২০ টাকা। আজকে শেয়ার লেনদেন ২৯.২০ টাকায়। কোম্পানিটি আজকে ২৬ বারে ১০৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩০ হাজার টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- এডিএন টেলিকম ৩.৭৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩.০৫ শতাংশ, লাহার্জ হোলসিম বাংলাদেশ ২.৮৭ শতাংশ, বিকন ফার্মা ২.২৪ শতাংশ, নাহি এ্যালুমিনিয়াম এন্ড কম্পোজিট ২.১০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ১.৯০ শতাংশ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১.৬২ শতাংশ, সি পার্ল বিচ এন্ড রিসোর্ট ১.৪৮ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড ১.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অপর দিকে দর পতনের শীর্ষে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর হ্রাস পেয়েছে ২.৬৬ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ৮২.৭০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৮৪.৮০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৮০.৫০ টাকা। আজকে শেয়ার লেনদেন হয় ৮০ টাকা থেকে ৮৪.৯০ টাকায়। কোম্পানিটি আজকে ৩৩৭ বারে ৮৭ হাজার ৮৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭২ লাখ ৪০ হাজার টাকা। ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর পতনের শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মা ২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস্ ২ শতাংশ, পেপার প্রসেসিং ২ শতাংশ, পিওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২ শতাংশ, বিচ হ্যাচারি ১.৯৯ শতাংশ, সোনালী পেপার ১.৯৯ শতাংশ, জেমিনি সি ফুড ১.৯৮ শতাংশ, মেঘনা পেট ১.৯৮ শতাংশ এবং পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ১.৯৮ শতাংশ হ্রাস পেয়েছে।