নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে বিবিধ খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিকিউজিট মেনুফ্যাকচারিং লিমিটেড এবং পতনের শীর্ষে ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার জেএমআই হসপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৯২ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ৩৫.৩০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৩৮.৮০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৩৮.৮০ টাকা। আজকে শেয়ার লেনদেন ৩৮.৮০ টাকায়। কোম্পানিটি আজকে ৬০ বারে ২৫৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ লাখ টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- এ্যাপেক্স ট্যানারি ৮.৩০ শতাংশ, সোনালী পেপার ৭.৫০ শতাংশ, আইপিডিসি ৭.২৪ শতাংশ, প্রভাতি ইন্সুরেন্স ৬.৪৬ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইল ৫.৪১ শতাংশ, ইর্স্টান লুব্রিকেন্টস ৫.০১ শতাংশ, সিটি ব্যাংক ৪.৭৮ শতাংশ, কে এন্ড কিউ (বাংলাদেশ) ৪.৭৭ শতাংশ এবং ইয়াকিন পলিমার ৪.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অপর দিকে দর পতনের শীর্ষে থাকা পূবালী ব্যাংক লিমিটেডের শেয়ার দর হ্রাস পেয়েছে ৩.২৩ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ২৭.৯০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ২৬ টাকা ও ক্লোজিং প্রাইজ ২৬.৯০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ২৫.৩০ টাকা থেকে ২৭.২০ টাকায়। কোম্পানিটি আজকে ৭৮ বারে ১ লাখ ৩ হাজার ৬৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২৭ লাখ ২০ হাজার টাকা। ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর পতনের শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে জিবিবি পাওয়ার ১.৯৯ শতাংশ, ব্যাংক এশিয়া ১.৯৮ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইলস্ ১.৯২ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল ১.৯০ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১.৮৮ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংক ১.৮৭ শতাংশ, বিবিএস ক্যাবলস ১.৮৫ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ১.৮৫ শতাংশ, এবং জিল বাংলা সুগার মিলস্ ১.৮২ শতাংশ হ্রাস পেয়েছে।