নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে বিবিধ খাতের কোম্পানি জেএমআই হসপিটাল রিকিউজিট মেনুফ্যাকচারিং লিমিটেড এবং পতনের শীর্ষে বীমা খাতের কোম্পানি সেন্ট্রাল ইন্সুরেন্স লিমিডেট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার জেএমআই হসপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৯২ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ৫৬.৫০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৬২.১০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৬১ টাকা। আজকে শেয়ার লেনদেন ৫৬.৫০ টাকা থেকে ৬২.১০ টাকায়। কোম্পানিটি আজকে ১ লাখ ৬২ হাজার ৭১৯ বারে ১ কোটি ২১ লাখ ৩১ হাজার ২২২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৭৩ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা। ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এন’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৫.৭৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইল ২.৪১ শতাংশ, বাটা সুয়ের ১.৩৮ শতাংশ, এনসিসি ব্যাংকের ১.৩৫ শতাংশ, যমুনা ব্যাংকের ১.৩০ শতাংশ, ডরিন পাওয়ারের ০.৯৭ শতাংশ, বিকন ফার্মার ০.৫৯ শতাংশ, সিটি ব্যাংকের ০.৩৮ শতাংশ এবং বার্জার পেইন্টসের ০.২১ শতাংশ দর বেড়েছে।
অপর দিকে দর পতনের শীর্ষে থাকা পতনে সেন্ট্রাল ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার দর হ্রাস পেয়েছে ২ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ৪৫ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৪৪.২০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৪১.১০ টাকা। কোম্পানিটির আজকে শেয়ার লেনদেন হয় ৪১.১০ টাকা থেকে ৪৪.৪০ টাকায়। কোম্পানিটি আজকে ৬৮ বারে ২১ হাজার ৫০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৯ লাখ ৩০ হাজার টাকা। ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠান বর্তমানে মার্কেটের ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর পতনের শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- সিএন্ডএ টেক্সটাইলের ২ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২ শতাংশ, মীর আখতারের ২ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ২ শতাংশ, প্রাইম টেক্সের ২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১.৯৯ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, এএমসিএল প্রাণের ১.৯৯ শতাংশ দর কমেছে।