নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসছে সিরামিকস খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
শাইনপুকুর সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৯৭ শতাংশ। কোম্পানিটির গত কালের ক্লোজিং প্রাইজ ছিল ৩৯.১০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ৩৯.৭০ টাকা ও ক্লোজিং প্রাইজ ৪৩ টাকা। আজকে শেয়ার লেনদেন ৩৯.২০ টাকা থেকে ৪৩ টাকায়। কোম্পানিটি আজকে ৪ হাজার ২৬৫ বারে ৯৯ লাখ ৪৯ হাজার ৭৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪১ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা। ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বর্তমানে মার্কেটের ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
দর বৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানি গুলোর মধ্যে- ফু-ওয়াং সিরামিকের ৯.৮৭ শতাংশ, বিডি থাই ফুডের ৯.১৪ শতাংশ,সালভো কেমিক্যালের ৮.৮৪ শতাংশ, ভিএএমএলআরবিবি মিউচুয়াল ফান্ডের ৬.৮৪ শতাংশ, জেএমআই হসপিটালের ৬.৬৬ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৬.৬৫ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৫.৯৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৫.১০ শতাংশ এবং হামিদ ফেব্রিক্সের ৫.০৬ শতাংশ দর বেড়েছে।






