রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

দীর্ঘ প্রতীক্ষার পর আন্তঃনগর পারাবতে ৩হাজার সিরিজের ইঞ্জিন যুক্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯৭ সময় দেখুন
দীর্ঘ প্রতীক্ষার পর আন্তঃনগর পারাবতে ৩হাজার সিরিজের ইঞ্জিন যুক্ত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

সিলেটবাসীর দীর্ঘদিনের আন্দোলনের পর আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে প্রথমবারের মতো শক্তিশালী ৩ হাজার সিরিজের ইঞ্জিন (৩০২০) যুক্ত হয়েছে, যা পুরনো ২ হাজার ছয়শ সিরিজের ইঞ্জিনের সমস্যার কারণে সৃষ্ট বিলম্ব ও ভোগান্তি দূর করবে বলে আশা করা হচ্ছে, কারণ এটি পাহাড়ী সেকশনে বেশি কার্যকর এবং এর ফলে ট্রেন যাত্রায় স্বস্তি ফিরবে বলে যাত্রীদের প্রত্যাশা।

বৃহস্পতিবার ৮ই জানুয়ারি থেকে প্রথম বারের মতো ৩ হাজার সিরিজের ইঞ্জিন ৩ হাজার দুইশ যুক্ত হয়েছে ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে। এতে ঢাকা-সিলেট রেলপথে ট্রেনযাত্রায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে চলাচলের যাত্রীদের প্রত্যাশা। সপ্তাহে ৬ দিন ২০ টি বগিসহ ২হাজার ছয়শ সিরিজের ইঞ্জিন দিয়ে ঢাকা-সিলেট- ঢাকা রেলপথে চলাচল করতো পারাবত এক্সপ্রেসে।

এতে সিলেটের রেলপথের পাহাড়ি এলাকায় প্রায়ই অকেজো হয়ে যেত পুরনো ইঞ্জিন। ফরে প্রতিটি ট্রেনে যাত্রা বিলম্বের কারনে যাত্রীদের চরম ভোগান্তি হতো। সিলেট সেকশন প্রতিটি ট্রেনে নতুন ইঞ্জিন-রেলপথ সংস্কারসহ ৭ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে সিলেটবসী।

কুলাউড়া রেলপথ আন্দোলনের সদস্য সচিব আতিকুর রহমান বলেন, ৭ দফা দাবি নিয়ে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসছি। সিলেটের রেললাইন সংস্কার, নতুন ইঞ্জিন, নতুন ট্রেন চালোকরণসহ বিভিন্ন সমস্যার কথা রেল সচিবের কাছে লিখিত আবেদনে ও বৈঠকে জানানো হয়েছে। অবশিষ্ট দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।

কুলাউড়া রেলস্টেশন মাষ্টার রোমান আহমদ জানান, বৃহস্পতিবার ৮ই জানুয়ারি থেকে পারাবতে নতুন ইঞ্জিন যুক্ত হয়েছে। এর অগে ঢাকা-সিলেট চলাচলকারী প্রতিটি ট্রেনে ২/৩ বগি সংযুক্ত করা হয়েছে। ৩০০০ সিরিজের নতুন ইঞ্জিনে পারাবত ট্রেনের যাত্রী ভোগান্তি কমবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর