শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

দুদক কর্মকর্তার অপসারণের প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৮ সময় দেখুন
দুদক কর্মকর্তার অপসারণের প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন


পবিপ্রবি করেসপন্ডেন্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক শরীফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। অপসারিত শরীফ উদ্দীন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে শিক্ষার্থীরা সমবেত হন। এসময় তারা দুদক কর্মকর্তাকে অপসারনের নিন্দা জানিয়ে তাকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, শরীফ উদ্দীন একজন সৎ ও কর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া গুরুতর অনিয়ম। এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি তারা শরীফ উদ্দীনকে চাকরিতে পুনর্বহালে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

দুদক কর্মকর্তার অপসারণের প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন

মানববন্ধনে এনএফএস অনুষদের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, যেখানে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সেখানে একটি অসৎ পক্ষ একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাকে বেআাইনিভাবে অপসারণ করেছে। আমরা পবিপ্রবি পরিবার এর তীব্র নিন্দা জানাচ্ছি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রেজওয়ানা হিমেল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর অযৌক্তিক অপসারণের প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা একত্রিত হয়েছি। আমরা অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে শরীফ উদ্দীনকে স্বপদে বহাল চাই।

মানবন্ধনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাসহ শতাধিক ব্যক্তি অংশ নেন।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর