পৌরসভা কার্যালয় সূত্র জানায়, করোনার কারণে জেলা প্রশাসক রায়পুর পৌরসভায় সাড়ে চার মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা বরাদ্দ দেন। এসব বরাদ্দ ৬০০ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে। খাদ্যসামগ্রীর মধ্যে থাকবে ১০ কেজি চাল এবং এক কেজি করে ডাল, তেল, চিনি ও মুড়ি। গতকাল শতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।