রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ: বিবিএস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৯৬ সময় দেখুন
দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ: বিবিএস


 

ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর। এর মধ্যে নারীর প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর আর পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। অর্থাৎ পুরুষের তুলনায় নারীরা বেশি দিন বাঁচেন। দেশে বর্তমান জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯১ লাখ ১ হাজার জনে (২০২১ সালের জানুয়ারি পর্যন্ত)। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। গত বছর প্রত্যাশিত আয়ু ছিল ৭২ দশমিক ছয় বছর। সে হিসাবে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে।

রাজধানীর আগারগাঁও পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রতিবেদনে জানানো হয়, দেশে মোট প্রজনন হার এখন ২ দশমিক শূন্য ৪ শতাংশ, প্রতি হাজারে মাতৃমৃত্যুর হার ১ দশমিক ৬৩ জন, ১৫ বছর ও তার বেশি বয়সী নারী শিক্ষার হার ৭২ দশমিক ৯ শতাংশ। দেশে বিদ্যুত্সুবিধা আছে ৯৬ দশমিক ২ শতাংশ পরিবারে। স্যানিটারি টয়লেট-সুবিধা আছে ৮১ দশমিক ৫ শতাংশ পরিবারে। ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যা ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৩ দশমিক ৫ শতাংশ, এর মধ্যে পুরুষ ৫২ দশমিক ৭ শতাংশ এবং মহিলা ৩৪ দশমিক ৩ শতাংশ।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রত্যাশিত গড় আয়ু বেড়েছে। দেশের মানুষের স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশের উল্লেখযোগ্য সাফল্য আছে। একজন মা এখন গড়ে দুটি সন্তানের জন্ম দেন। এখন থেকে ৫০ বছর পেছনে তাকালে দেখা যাবে, তখন একজন মা গড়ে ছয়টি সন্তানের জন্ম দিতেন। আমাদের দেশের মানুষ এখন শিক্ষিত হয়েছে, সচেতনতা বেড়েছে।

প্রতি ১০ বছর পরপর আদমশুমারি হয়ে থাকে। এই আদমশুমারি বা জনশুমারির তথ্য প্রতি বছর সমন্বয়ের জন্য এ ধরনের পরিসংখ্যান তৈরি করে বিবিএস। মূলত, নির্ধারিত কিছু এলাকায় মৃত্যু, বিয়ে, আগমন, বহির্গমন এক আর্থসামাজিক তথ্য সংগ্রহ করে জনমিতি সম্পর্কিত সূচকসমূহ প্রকাশ করা হয়।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর