রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

দ্বিতীয় দিনের মতো ইসির সামনের আবর্জনা পরিষ্কার করল ছাত্রদল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ সময় দেখুন
দ্বিতীয় দিনের মতো ইসির সামনের আবর্জনা পরিষ্কার করল ছাত্রদল


ঢাকা: পোস্টাল ব্যালটের নকশা পরিবর্তনসহ তিন দফা দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা শেষে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি স্থলের আবর্জনা পরিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজের সঙ্গে আলোচনার পর করসূচি স্থগিতের ঘোষণা দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

কর্মসূচি সাময়িক স্থগিত করেই দ্বিতীয় দিনের মতো কর্মসূচিস্থলের আবর্জনা পরিষ্কার করে ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগেও প্রথম দিনের কর্মসূচি চলাকালে নিজেদের ফেলে দেওয়া পানির বোতল, কাগজের টুকরো ও অন্যান্য আবর্জনা নিজেরাই পরিষ্কার করেছেন তারা।

রাতে কর্মসূচি শেষ হওয়ার পর পরই ছাত্রদলের নেতাকর্মীদের ঝাড়ু ও বস্তা হাতে পরিচ্ছন্নতা অভিযানে নামতে দেখা যায়।
‎
এর আগে বেলা ১১টা থেকেই নির্বাচন কমিশনের সামনে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্রদল। দিনভর সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ওই এলাকায় পানির বোতল, বিস্কুটের প্যাকেট ও নানা কাগজের স্তূপ জমে যায়। তারা সব পরিষ্কার করে কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা আগের অবস্থায় ফিরিয়ে আনেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর