রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ধানক্ষেত থেকে কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১১৪ সময় দেখুন
ধানক্ষেত থেকে কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের ইন্দিলপুর পশ্চিম পাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে আব্দুল খালেক (৫৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ আগষ্ট) দুপুরে তার সদ্য রোপিত ধান ক্ষেত থেকে ঐ কৃষকের লাশটি উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, মৃত আব্দুল খালেক ৫ ছেলে ও ৩ কন্যার জনক। বিগত রবিবার (১৭ আগষ্ট) বিকেলে তিনি বাড়ি থেকে বের হন। পরে বাড়ি না ফিরলে নিহতের স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন । সেইদিন থেকে এলাকায় মাইকিংও করেন তার স্বজনরা।

এদিকে তিনদিন পর আজ দুপুরে সেই ধানক্ষেত থেকে দূর্গন্ধ ছড়ানোর ফলে পার্শ্ববর্তী ধানক্ষেতে সার দিতে আসা স্থানীয় এক কৃষক মৃত আব্দুল খালেকের মরদেহটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে এবং পরিবারের সদস্যদের খবরটি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শ্রীবরদী থানা পুলিশ ।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহটি শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর