শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নাগরপুরে চেয়ারম্যানের একশনে গাজা সহ মাদক ব্যবসায়ী আটক।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১৯৩ সময় দেখুন
নাগরপুরে চেয়ারম্যানের একশনে গাজা সহ মাদক ব্যবসায়ী আটক।

গোপাল সরকার, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি।

টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়নের বাবনাপাড়া এলাকায় সদর ইউপি চেয়ারম্যান কুদরত আলীর এক সাঁড়াশি অভিযানে মাদকদ্রব্য গাঁজা সহ মাদক সেবন ও ছিনতাই কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ মার্চ) রাতে ইউপি চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে সন্দেহভাজন ব্যক্তিদের বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। ঘটনাস্থল সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই কাজে জড়িত ব্যক্তিদের খোঁজ নেয়া হচ্ছে এবং পরিবারের সদস্যদের সতর্ক করা হয়েছে। এছাড়াও অপর ব্যক্তিকে ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী বলেন, আমরা দ্রæত অভিযোগ বক্স স্থাপন করতে যাচ্ছি। অচিরেই একটি অভিযোগ সেল গঠন করা হবে। ইতিমধ্যে যেসব তথ্য আমি পাচ্ছি সেই অনুযায়ী তড়িৎ পদক্ষেপ হিসেবেই এই অভিযান পরিচালনা করেছি। নাগরপুরবাসী আমার সাথে আছে এবং ইনশা’আল্লাহ মাদক নির্মূল করেই আমি ঘরে ফিরবো। মাদকের বিরুদ্ধে এই ধরণের অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, কাঞ্চু মিয়া (৫২) বাবনাপাড়া গ্রামের শুকুর মিয়ার ছেলে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর