সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

নাগরপুরে জনসংযোগের মাধ্যমে আ.লীগ নেতা হিমু’র ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৬২ সময় দেখুন
নাগরপুরে জনসংযোগের মাধ্যমে আ.লীগ নেতা হিমু’র ঈদ শুভেচ্ছা বিনিময়

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে আসন্ন সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী তারেক শামস খান হিমু ঈদ পরবর্তী জনসংযোগ ও স্থানীয় জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (১২ জুলাই) ঈদুল আজহার তৃতীয় দিনে উপজেলার ৪ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসংযোগ করেছে বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা। উপজেলার রাথুরা, পাকুটিয়া, কেদারপুর, মামুদনগর ও নাগরপুর সদর বাজারে পায়ে হেটে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে নেতাকর্মী ও জনগণের পদাচরণে অনুষ্ঠানটি জনসংযোগে রূপান্তরিত হয়। এছাড়াও তিনি জনসংযোগ শেষে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য তারেক শামস খান হিমু বলেন, আমি নাগরপুরের সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। সেই সাথে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেছি। নাগরপুরবাসীর পাশে আমি অতীতেও ছিলাম এখনো আছি, ভবিষ্যৎতে সবাইকে পাশে পাবো ইনশা’আল্লাহ।

উল্লেখ্য, তারেক শামস খান হিমু টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী তেবাড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা অ্যাডভোকেট হুমায়ুন হোসেন খান ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী। ১৯৮৭ সালে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি মস্কো ছাত্রলীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর