বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৮৩ সময় দেখুন
নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। আলোচনা সভার পর একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে অতিথিরা মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া দুজন সফল মৎস্যচাষীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস. এম. রাশেদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমেন, উপজেলা একাউন্টস অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ও ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আহম্মেদ আলী রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন ও সেক্রেটারি মুফতি আল-আমীন কাসেমী। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মৎস্যচাষী, উপজেলার দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর