শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

নাগরপুরে যানজট নিরসনে অভিযান ; ৩০ টি ইজিবাইক জব্দ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৯১ সময় দেখুন
নাগরপুরে যানজট নিরসনে অভিযান ; ৩০ টি ইজিবাইক জব্দ।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলের নাগরপুরে অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণ ও তীব্র যানজট নিরসনে নাগরপুর রিক্সা ও ইজিবাইক সমিতির উদ্যোগে এক অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে যত্রতত্র পার্কিং, নিবন্ধন বিহীন চলাচল ও অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে গাড়ি পরিচালনা সহ কয়েকটি অনিয়মে অভিযোগে প্রায় ৩০ টি ইজিবাইক জব্দ করা হয়েছে। অত্র অভিযান সংশ্লিষ্ট সংগঠনের সভাপতি এস এম আনোয়ার ও সাধারণ সম্পাদক শাহ আলম এর যৌথ নেতৃত্বে সদর এলাকার ৬ টি পয়েন্টে পরিচালনা করা হয়।
নাগরপুর রিক্সা ও ইজিবাইক সমিতির সভাপতি এস এম আনোয়ার হোসেন বলেন, যানজট নিরসনে আমাদের ৬ জন লাইন ম্যান সদর এলাকার সকল স্ট্যান্ডে নিরলস কাজ করছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও যত্রতত্র গাড়ি রাখায় মূলত নাগরপুরে যানজট তীব্র আকার ধারণ করেছে। আমরা সবাই এই সমস্যা সমাধানে মাঠে কাজ করছি। আশাকরি দ্রæত যানজট নিয়ন্ত্রণে আসবে।
যানজট নিরসনের অভিযান প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী মুঠোফোনে জানায়, আমার নির্বাচনী প্রতিশ্রতি ছিলো এই যানজট নিরসনে কাজ করা। সুতরাং রিক্সা ইজিবাইক সমিতিকে ধন্যবাদ জানাই এমন পদক্ষেপ নেওয়ার জন্য এবং পর্যায়ক্রমে আমরা সকলে মিলে এই সমস্যা সমাধানে কার্যকরী ব্যবস্থা নিবো।
উল্লেখ্য, নাগরপুরে বুধবার সাপ্তাহিক হাটের দিন সহ অন্যান্য দিন প্রায়শই তীব্র যানজট দেখা যায়। এই যানজট নিরসনে সদর ইউনিয়ন পরিষদ ও রিক্সা ইজিবাইক সমিতি নিরলস কাজ করে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর